নিখোঁজের ৯ দিন পর পার্লারের টয়লেটে মিলল নারী উদ্যোক্তার লাশ, স্বামী আটক

৪ সপ্তাহ আগে
নিখোঁজের ৯ দিন পর নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ এর টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই বিউটি পার্লারের মালিক।

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ইতির স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করা হয়েছে।

 

এর আগ গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন কামরুন নাহার ইতি। পরে তার ভাই মো. আলিফ এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে খালে পড়ে ছিল যুবকের মরদেহ, পরিচয় জানা যায়নি

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ৩৮ বছর বয়সী নারী কামরুন নাহার ইতি শহরের আমলাপাড়া এলাকায় পরী বিউটি পার্লারের মালিক ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে থাকতেন। তবে ইতির স্বামী আনোয়ার মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায় সময় তিনি ইতিকে নির্যাতন করতেন। গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজি পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বামীকে বললে তিনি নির্বিকার ছিলেন।

 

‎সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের একটি দল দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে নিহত ইতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলি

 

এ বিষয়ে ওসি বলেন, ‘নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ফরেনসিক এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।  এ বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন