সোমবার (১৩ এপ্রিল) সকালে দামুড়হুদার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু মাহিন সড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, রোববার (১২ এপ্রিল) দুপুর থেকে শিশু মাহিনকে পাওয়া যাচ্ছিলো না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে বাড়ির পাশের নর্দমার পানিতে মাহিনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন নর্দমা থেকে মাহিনের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: স্ত্রীকে মেরে মরদেহ উদ্ধারে প্রতিবেশীকে ফোন করে অনুরোধ স্বামীর
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·