নাসিরনগরে নিখোঁজের ৭ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

১০ ঘন্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর মনকোটা গ্রামে পুকুর থেকে চাঁদনী আক্তার (৯) ও নুরজাহান বেগম (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার পর থেকে ওই দুই শিশু নিখোঁজ ছিল।

পরে শিশুদের পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদেরকে পাওয়া যায়নি। এরপর রাত ৯টার দিকে তাদের বাড়ির পাশে রতনপুর কবরস্থান সংলগ্ন পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজন সহ স্থানীয় তাদের মরদেহ উদ্ধার করেন। 

 

নিহত চাঁদনী আক্তার ও নুরজাহান বেগম রতনপুর মনকোটা গ্রামের বাসিন্দা। দুই শিশু সম্পর্কে প্রতিবেশী ও খেলার সাথী ছিল। 

 

আরও পড়ুন: স্বামীকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

 

স্থানীয়রা জানান, বিস্ময়ে বিষয় হলো শিশু দুটি সাঁতার জানা সত্ত্বেও হাঁটু সমান পুকুরের পানিতে তাদের কীভাবে মৃত্যু হয়েছে? কীভাবে এই ঘটনা ঘটলো এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মাঝে। 

 

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত  করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন