সোমবার (৪ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়ায় নূর মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে হকারদের বিরুদ্ধে।
আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন: জাহাঙ্গীর ও রুহুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নগরীর সড়কগুলোর দুপাশে ফুটপাতের হকার উচ্ছেদে কাজ শুরু করেন সিটি করপোরেশনের কর্মচারীরা। এ সময় নগরীর বিবি রোডে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে হকাররা একটি মিছিল নিয়ে তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালান। এতে জাহাঙ্গীর ও রুহুল নামে দুই কর্মচারীসহ অন্তত পাঁচজন আহত হন। তাদের একজনের গায়ের জামা খুলে এলোপাতাড়ি মারধরও করা হয়। ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: চাঁদপুর-কুমিল্লা সড়কের দুপাশে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর
বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এটা হকারদের অত্যন্ত বাড়াবাড়ি। তাদের বিষয়ে আমরা চিন্তাভাবনা করছিলাম। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও বলেছি। সেই সময় পর্যন্ত হকাররা যদি ধৈর্য্য না রাখে সেটা আইনের পরিপন্থী।’
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ‘হকাররা আজ যেটা করেছে সেটা তারা আইনের ব্যত্যয় ঘটিয়েছে। আমাদের কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

১ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·