নারীদের এন্ডোমেট্রিওসিস রোগ নিয়ে মাসব্যাপী কর্মসূচির ইতি টানলো মেডিক্স সিগনেচার ক্লিনিক

১ সপ্তাহে আগে
সচেতনতাই পারে নারীদের এন্ডোমেট্রিওসিস রোগ থেকে মুক্তি দিতে। এই নীরব ঘাতক ব্যাধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মাসব্যাপী কর্মসূচির ইতি টেনেছে মেডিক্স সিগনেচার ক্লিনিক।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মেডিক্স সিগনেচার ক্লিনিকে অনুষ্ঠিত হয় এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাসের বিশেষ সমাপনী ।

 

এতে জানানো হয়, বিশ্বজুড়ে প্রতি ১০ জন নারীর মধ্যে একজন এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত হলেও সচেতনতার অভাবে অনেকেই নীরবে এই কষ্ট সহ্য করেন।

 

আরও পড়ুন: রাজশাহী বিভাগে দ্রুত ছড়াচ্ছে হাম

 

অনুষ্ঠানে মূল সেশন পরিচালনা করেন চিকিৎসক প্রফেসর ডা. সুমিয়া বারী সুমি। তিনি এন্ডোমেট্রিওসিসের লক্ষণ, দীর্ঘমেয়াদী ঝুঁকি এবং সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ না করলে মাতৃত্ব ও কর্মজীবনে যে বিরূপ প্রভাব পড়ে, তা অত্যন্ত তথ্যবহুলভাবে তুলে ধরেন।

 

সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজনের শেষাংশে বের করা হয় এক বর্ণাঢ্য র‍্যালি।

]]>
সম্পূর্ণ পড়ুন