নারী সাফে নেই পাকিস্তান— আগামী মাসে ৬ দল নিয়ে ভারতের গোয়ায় বসবে আসর

১৭ ঘন্টা আগে
আগামী ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত ভারতের গোয়ায় বসতে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর। তবে এবারের আসরে নেই পাকিস্তান। বাংলাদেশ ইতোমধ্যেই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে এবং শক্তিশালী প্রস্তুতির পরিকল্পনাও চূড়ান্ত করেছে বাফুফে।

আগামী ২৩ এপ্রিল থেকে কেইপিজেডে শুরু হবে ১০ দিনের আবাসিক ক্যাম্প। এরপর দলটি দুই সপ্তাহের জন্য থাইল্যান্ডে যাবে, যেখানে টায়ার–১ ও টায়ার–২ পর্যায়ের দুটি দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। থাইল্যান্ডে ক্যাম্প শেষ করে সরাসরি গোয়ায় চলে যাবে লাল-সবুজের দল। 

 

আরও পড়ুন: বায়ার্নের মাঠে রিয়ালের দুই তারকার ঝগড়া

 

সাফে দুই শক্তিশালী দল ভারত ও নেপাল। এই দুই প্রতিপক্ষের কথা মাথায় রেখেই এমন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

 

এদিকে, এবারের সাফে নতুন কোনো প্রবাসী খেলোয়াড় যুক্ত হচ্ছেন না। তবে আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসকে সামনে রেখে আনিকার সঙ্গে যুক্তরাজ্য ও কানাডা থেকে আরও দুইজন ফুটবলারকে দলে দেখা যেতে পারে। 

 

আরও পড়ুন: প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ‘হাফ টাইম শো’র ঘোষণা ফিফার

 

জাতীয় দলের হেড কোচের পদেও রয়েছে ব্যাপক আগ্রহ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে ২৫০ জনেরও বেশি কোচ এই পদের জন্য আবেদন জমা দিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন