জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে রোববার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন সস্তাপুর ও কাঠেরপুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
তিনি জানান, অভিযানকালে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ৮ (ক) বিধি লঙ্ঘন করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ (২) ধারা মোতাবেক সস্তাপুর এলাকায় জসিম উদ্দিন নীট কম্পোজিট লি. নামে শিল্প প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং কাঠেরপুল এলাকায় এস আর নীট ডাইং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে প্রসিউকিশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।
আরও পড়ুন: অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি করত কারখানাটি, তিতাসের অভিযান
সদর মডেল থানা পুলিশ ও র্যাব-১১ ব্যাটেলিয়ানের আভিযানিক দলের সহযোগিতায় পরচালিত এ অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টিম।
নারায়ণগঞ্জে পরিবেশ ও বায়ূ দূষণ বন্ধে দূষণকারী কারখানা এবং প্রকল্পের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের জেলা উপপরিচালক এ এইচ এম রাসেদ।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·