রোববার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে রূপগঞ্জ ৩শ ফিট সড়কে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- সাব্বির (২৩) ও রিফাত (২০)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শরিফুল ইসলাম ও মনির হোসেন জানান, দুপুরে ৩শ ফিট রাস্তার জলসিঁড়ি এলাকায় একটি প্রাইভেটকার ইউটার্ন করছিল। এমন সময় মোটরসাইকেলটি এসে প্রাইভেটকারের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে দূরে গিয়ে পড়ে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন: বাগেরহাটে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
এদিকে, নিহত রিফাতের মা আকলিমা আক্তার জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দি ভুইয়া বাড়ি। একই গ্রামে বাড়ি সাব্বিরের। তারা দুজন বন্ধু। দুইজনই এলাকার একটি কলেজে লেখাপড়া করেন। আজ সকালে বাড়িতে বলে বের হয়েছে, তারা নারায়ণগঞ্জের ভুলতার গাউছিয়ায় যাবে। এরপর আর তাদের সাথে পরিবারের যোগাযোগ হয়নি। দুপুরের পর তাদের ফোন থেকে দুর্ঘটনার খবর শুনতে পান তারা। এরপর গ্রাম থেকে ঢাকায় আসেন।
স্বজনরা জানান, সাব্বিরের বাবার নাম আমির হোসেন। আর রিফাতের বাবার নাম মৃত নুর ইসলাম। মোটরসাইকেলটি রিফাতের।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·