এ সময় দুই কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে ১৮০টি বাড়ির ২২০টি অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে তিতাসের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ৪৩০ ফুট অবৈধ পাইপ, বেশ কিছু রাইজার ও বার্নার। পরে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগের স্থলগুলো এক্সকাভেটর দিয়ে অপসারণ ও নিষ্ক্রিয় করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন: তিতাসের স্থানীয় আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।
আরও পড়ুন: রূপগঞ্জে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে আরও উপস্থিত ছিলেন: তিতাসের আড়াইহাজার জোনের ব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবির, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীনুজ্জামানসহ টেকনিক্যাল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
অভিযানের বিষয়ে তিতাসের আড়াইহাজার জোনের ব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবির বলেন, ‘অবৈধ গ্যাসের সংযোগ স্থাপন রোধে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমরা যথেষ্ট তৎপর আছি। আমাদের অভিযান চলমান থাকবে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতরা যত প্রভাবশালী হোক আমরা তাদের কাউকে ছাড় দেব না।’

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·