বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালাকান্দর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালাকান্দর গ্রামের ইউসুফ আলীর ছেলে মিজানুর রহমান খুবজীপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। তার অভিযোগ, একই এলাকার শাহরিয়ার হোসেন তার ওপর হামলা চালিয়েছেন। শাহরিয়ারকে জামায়াতের কর্মী বলে দাবি করেন তিনি।
মিজানুর বলেন, ‘রাতে বাড়ি ফেরার পথে কালাকান্দর এলাকায় পৌঁছালে শাহরিয়ার ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’
শাহরিয়ার পূর্বে আওয়ামী লীগ করলেও এখন জামায়াতের কর্মী হয়ে কাজ করছেন বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত
অভিযোগ অস্বীকার করে নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মো. আব্দুল হাকিম বলেন, শাহরিয়ার নামে কালাকান্দর এলাকায় তার কোনো কর্মী নেই। জামায়াতকে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

১ মাস আগে
৫







Bengali (BD) ·
English (US) ·