নিহত সম্রাট হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। তিনি ধান কাটার শ্রমিক হিসেবে চলনবিল এলাকায় এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, বিকেলে চলনবিলের মাঠে সম্রাটসহ বেশ কয়েকজন শ্রমিক ধান কাটছিলেন। এ সময় হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি শুরু হলে সম্রাট ধান কাটা বন্ধ করে মাঠের পাশের একটি ঘরে আশ্রয় নেন। সেখানে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: গাইবান্ধায় বজ্রপাতে একসঙ্গে তিনজনসহ ৫ জনের মৃত্যু
অন্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সম্রাটকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·