নাটক হলে ওরাও কি যুক্ত, প্রশ্ন নজরুল ইসলাম খানের

১ মাস আগে
টাকা বহনে সীমাবদ্ধতা না থাকলে কাস্টমসের অনুমতি নেয়ার কারণ জানতে চেয়ে এমন কর্মকাণ্ড সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে বিভিন্ন অসঙ্গতির তথ্য তুলে ধরেন তিনি। এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত ও শাস্তিরও দাবি জানান তিনি।

 

নজরুল ইসলাম খান বলেন, টাকা বহনে সীমাবদ্ধতা না থাকলে কাস্টমসের অনুমতি নেয়া হলো কেন, এমন কর্মকাণ্ড সন্দেহজনক। আমরা বলতে চাই ব্যবসায়ের কাজে টাকা নিতেই পারে। তবে এটা নাটক হলে ওরাও কি যুক্ত?

 

তিনি এ সময় অভিযোগ করেন, অনেকেই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।

 

জামায়াত আমিরের নির্বাচনী বুথ ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ডা. শফিকুর রহমানের বুথ ভাঙচুরের ঘটনা খুবই অন্যায়। আমরা দাবি করবো তদন্ত করে শাস্তি দেয়ার। তবে এটা তারাও ঘটাতে পারে।

 

আরও পড়ুন: সৈয়দপুর বিমাবন্দরের কাণ্ডকে বিচ্ছিন্ন বলার সুযোগ নেই: মাহদী আমিন

 

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো দাবি করে নজরুল ইসলাম খান বলেন, আমরাও শেষ পর্যন্ত মাঠে থাকব। যারা বিশৃঙ্খলা করবে তাদের জনগণই প্রতিহত করবে।

 

সার্বিকভাবে ইসি আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারতো বলেও মন্তব্য করেন তিনি।

 

আরও পড়ুন: জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

 

নজরুল ইসলাম খান বলেন, সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে টাকাসহ জামায়াত নেতাদের আটকের ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবপুর, সিরাজগঞ্জের কামারগঞ্জ, বরগুনার পাথরঘাটা, নোয়াখালীর গনিপুর, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাসহ বিভিন্ন স্থানে টাকা, অস্ত্র, বিভিন্ন পণ্য দেয়ায় আটক করা হয়েছে। এসব বিষয়ে জনগণের উদ্দেশ্যে ইসিকে একটা বার্তা দিতে অনুরোধ করছি। 

]]>
সম্পূর্ণ পড়ুন