নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সুরের বাড়ির আবদুল মতিন প্রায় এক মাস আগে তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি নতুন নলকূপ স্থাপন করেন।
স্থাপনের পর থেকেই নলকূপটি থেকে পানির সঙ্গে এক ধরনের গ্যাসের তীব্র গন্ধ আসছিল। যে কারণে ওই পানি পান করা যাচ্ছিল না। বিষয়টি পরীক্ষা করতে আবদুল মতিন ও তার পরিবারের সদস্যরা সেখানে দিয়াশলাই এবং গ্যাসলাইট জ্বালিয়ে দেখেন। তখন হঠাৎ করেই নলকূপে আগুন জ্বলে ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সেখানে ভিড় জমাতে শুরু করেন আশপাশের উৎসুক জনতা।
আরও পড়ুন: ক্রেতা সেজে দোকানে এনএসআই, বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা
বাড়ির মালিক আবদুল মতিন বলেন, 'নলকূপটি বসানোর পর পানির সঙ্গে গ্যাস বের হওয়ার বিষয়টি আমরা প্রথমে টের পাইনি। গ্যাসের গন্ধে আমরা পানি পান করতে পারছিলাম না। পরে সন্দিহান হয়ে লাইটার জ্বালিয়ে পরীক্ষা করি এবং দেখি যে আগুন জ্বলছে। প্রশাসনের কাছে অনুরোধ করছি, তারা যেন দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন এখানে আসলে কী আছে।'
এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, 'বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।'
]]>
৫ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·