মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নরসিংদীর মাধবদী পৌর এলাকায় গণসংযোগে খায়রুল কবির খোকন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১৭ বছর ধরে বঞ্চিত জনগণ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। ধানের শীষের প্রার্থীদের ভোট দিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অপেক্ষা আভাবনীয়।’
আরও পড়ুন: জুলাই শহীদদের আত্মত্যাগেই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: খোকন
আমরা আশা করি নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, ‘অর্পিত দায়িত্বে অবহেলা ও পক্ষপাতিত্ব করলে জনগণ প্রতিরোধ করবে।’
এ সময় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·