গত আসরের আগে লিগের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। আগে এটি জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলেও পরে ডিসেম্বর-জানুয়ারিতে সরানো হয়। এবার আরও এগিয়ে এনে নভেম্বর-ডিসেম্বরে আয়োজন করা হচ্ছে। মূলত একই সময়ে অনুষ্ঠিত অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ, যেমন এসএ২০’র সঙ্গে সময়সূচির সংঘর্ষ এড়াতে (যেটি আগামী বছর ১০ জানুয়ারির পর শুরু হওয়ার কথা) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আইএলটি২০'র প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এক বিবৃতিতে বলেন, ‘চতুর্থ আসরের সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। সম্প্রচার সংখ্যা, দর্শকদের আগ্রহ এবং বিশ্বসেরা টি–টোয়েন্টি তারকাদের অংশগ্রহণ টুর্নামেন্টটিকে আরও সমৃদ্ধ করেছে।’
আরও পড়ুন: নাহিদ-শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে মুলতানকে হারালো পেশোয়ার
তিনি আরও জানান, ডিপি ওয়ার্ল্ড আইএলটি২০’র অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং সৌদি আরব ক্রিকেট ফেডারেশন ও কুয়েত ক্রিকেটের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলছে। এই বছরও এই দুই দেশে উন্নয়নমূলক টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে অংশীদারিত্ব আরও শক্তিশালী করা হবে।
চতুর্থ আসরের মতো এবারও ছয়টি দল–ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স, গালফ জায়ান্টস, এমআই এমিরেটস, দুবাই ক্যাপিটালস, শারজাহ ওয়ারিয়র্স এবং আবুধাবি নাইট রাইডার্স তাদের স্কোয়াড চূড়ান্ত করতে নিলামে অংশ নেবে।
উল্লেখ্য, ডেজার্ট ভাইপার্স ছাড়াও গালফ জায়ান্টস, এমআই এমিরেটস এবং দুবাই ক্যাপিটালস এই টুর্নামেন্টে এর আগে চ্যাম্পিয়ন হয়েছে।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·