বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বিশমাইল এলাকার বিএম অটোগ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। এর মাধ্যমে অন্তত ২০ জন গ্রাহকের কাছ থেকে লিটারে বাড়তি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এর আগে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৬১ টাকা ৮৩ পয়সা।
গ্যাস নিতে আসা মাইক্রোবাস চালক সজিব বলেন, ‘আমি বিকেল ৫টার দিকে গ্যাস নিতে আসি। শুনলাম নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে, কিন্তু এই পাম্প আগে থেকেই নতুন দামে গ্যাস বিক্রি করছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক গাড়িচালক বলেন, ‘৬টার আগে এসে দুই হাজার টাকার গ্যাস নিতে চাইলাম। এসে দেখি বাড়তি দাম নেয়া হচ্ছে। কোনোভাবেই তারা আগের দামে গ্যাস দিলেন না।’
আরও পড়ুন: অটোগ্যাসের দামেও বড় লাফ, লিটারে বাড়ল কত?
এ ব্যাপারে বিএম গ্যাস স্টেশনের ম্যানেজার নাসির উদ্দিন বলেন, ‘স্যাররা যা বলছেন, তাই করছি। আমাদের কিছু করার নেই।’
অভিযোগের বিষয়ে ঝিনাইদহ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, ‘অনিয়ম হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ পাশাপাশি, প্রতারিত হলে বা অনিয়মের শিকার হলে গ্রাহকদের অভিযোগ দায়েরের পরামর্শ দেন তিনি।
]]>
২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·