শনিবার (২ মে) বিকেলে সিলেট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের পর তার ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। এই স্পোর্টসকে শুধুমাত্র শরীরচর্চা বা অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তিনি এটিকে একটি পেশায় পরিণত করার উদ্যোগ নিয়েছেন। আর সেই উদ্যোগের বাস্তবায়নের যাত্রা আজ থেকেই শুরু হল।
আরও পড়ুন: সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে "নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬" ময়মনসিংহ জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, সিটি কর্পোরেশন প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·