নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন ডিএসসিসির প্রশাসক

৬ ঘন্টা আগে
ভোট দিয়ে নির্বাচিত করলে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

সোমবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর সবুজবাগের পূর্ব নন্দীপাড়ার ৬ নম্বর সড়কের নতুন রাস্তা উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি এ মন্তব্য করেন।

 

আব্দুস সালাম বলেন, উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য, ব্যক্তিগত নয় সমষ্টিগত উন্নয়নের মাধ্যমেই এগিয়ে নিতে চান দেশ ও নগরকে।

 

জুলাই সনদ নিয়ে বিরোধীদলের সমালোচনার জবাবে তিনি দাবি করেন, এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

আরও পড়ুন: মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: ডিএসসিসি প্রশাসক

 

এদিকে, জলাবদ্ধতা নিরসনে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, কোথাও যাতে পানি জমে না থাকে সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা এবং এ বিষয়ে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

 

আরও পড়ুন: এলাকাভিত্তিক তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

 

আসন্ন বর্ষা মৌসুমের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবে বলেও আশ্বাস দেন তিনি।

 

এ সময় সড়কের নতুন রাস্তা উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে ঢাকা-৯ আসনের এমপি ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন