রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নিয়ামতপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- অনুপ (২০), শ্রী রঞ্জন হাসদা (১৯) ও শ্রী প্রশান্ত সরেন (১৯)। তাদের সবার বাড়ি উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবড়িপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবড়িপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। পরদিন শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কনেকে বিদায় দেওয়ার জন্য আত্মীয়-স্বজনরা ওই বাড়িতে সমবেত হন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের মধ্যে একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাড়ির বাইরে নেওয়ার পর স্থানীয় একটি খলিয়ানে খড়ের পালার আড়ালে নিয়ে তিন যুবক মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী তরুণী তাদের হাত থেকে নিজেকে রক্ষা করে বিয়েবাড়িতে ফিরে স্বজনদের বিস্তারিত জানান। উপস্থিত লোকজন অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: মাদারীপুরে শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক কারাগারে
ঘটনার পর ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, 'ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।'

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·