এর আগে উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফুলন ওই গ্রামের ময়েজ উদ্দিন প্রামাণিকের বড় ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই বাবু পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
আরও পড়ুন: ভাইয়ের হাতে ভাই খুন, অবশেষে গ্রেফতার
বাকবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই বাবু উত্তেজিত হয়ে ঘর থেকে বটি এনে বড় ভাই ফুলনের পেটে আঘাত করেন। এতে ফুলন মারাত্মকভাবে জখম হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তুচ্ছ ঘটনায় এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবু পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·