শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরজি নওগাঁর ওই আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানার ২০২৫ সালের ১৯ জুনের একটি মামলায় আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তিনি উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
আরও পড়ুন: ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী দিপু নারায়ণগঞ্জে গ্রেফতার
এছাড়াও পুলিশের তথ্যমতে, রফিকুল ইসলাম তিনটি মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলোচিত সেই ঢাবি শিক্ষক গ্রেফতার
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
]]>

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·