সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এমন তথ্য জানিয়েছে বিডব্লিউওটি।
পোস্টে বলা হয়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একপাশের আকাশ মেঘলা ও কিছুকিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সময় দেশের অন্যপাশে তথা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে। তবে দেখে বোঝার উপায় নেই যে, আজ রাতেই দেশে প্রবেশ করতে চলেছে বৃষ্টিবলয়।
বিডব্লিউওটির তথ্যমতে, প্রায় পূর্ণাঙ্গ এ বৃষ্টিবলয়টি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশস্থানেই বৃষ্টিবলয়ের প্রভাব পড়তে পারে।
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে। এছাড়া সারা দেশেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।
]]>
৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·