ধানের গুদাম থেকে জব্দ ৭০০ লিটার জ্বালানি তেল!

২ সপ্তাহ আগে
যশোরের মণিরামপুরে অননুমোদিত তেল বিক্রেতার গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেন।

ওই বাজারের তবিবর রহমান নামে এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে প্লাস্টিকের চারটি ড্রামে ৭০০ লিটার তেল লুকিয়ে রেখেছিলেন।

 

উদ্ধার তেলের মধ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন রয়েছে। তবে ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে সটকে পড়েন ব্যবসায়ী তবিবর রহমান।

 

মাহির দায়ান আমিন বলেন, শনিবার দুপুরে আমরা খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে প্লাস্টিকের ড্রামে তেল মজুত করা আছে। এই খবরের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গেলে তেলের মালিক তবিবর পালিয়ে যায়। পরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে তবিবরের গুদাম থেকে চার ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়।

 

আরও পড়ুন: পথে তেল শেষ, পাম্পেও নেই, ১৫ কিমি মোটরসাইকেল ঠেলে বাড়িতে যুবক

 

তিনি বলেন, মজুত চার ব্যারেল জ্বালানি তেলের মধ্যে কোনটার পরিমাণ কতো তা তাৎক্ষণিক পরিমাপ করা যায়নি। জব্দ তেলের পরিমাণ আনুমানিক ৭০০ লিটার। মণিরামপুর বাজারে ফিলিং স্টেশনে তেল বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।

 

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম না বাড়ানো সরকারের বড় সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী

 

স্থানীয় যুবক আব্দুল্লাহ আল আমিন বলেন, খেদাপাড়া বাজারের জ্বালানি তেল বিক্রেতা তবিবরের সাথে ওই বাজারের ধানের আড়তদার গোবিন্দের ভালো সম্পর্ক। তার আড়তে খালি তেলের ব্যারেল রাখতেন তবিবর। শনিবার সকালে গোবিন্দের আড়তে ধানের নিচ থেকে বাজারের লোকজন এক ব্যারেল অকটেন উদ্ধার করে প্রশাসনকে খবর দেয়। এরপর বিকেলে এসিল্যান্ড এসে তবিবরের দোকানে অভিযান চালিয়ে আরও তেল জব্দ করে। আমরা তার দোকানে তেলের জন্য গেলে নেই বলে ফিরিয়ে দিতেন। পরে গোপনে তবিবর ১৮০-২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রি করতেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন