ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে প্রচারণা চালানো সুস্পষ্ট আচরনবিধি লঙ্ঘন: মাহদী আমিন

৪ সপ্তাহ আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন, যা সুস্পষ্ট আচরনবিধি লঙ্ঘন।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

মাহদী বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন যা সুস্পষ্ট আচরনবিধি লঙ্ঘন। জানমাল দিয়ে তাদের প্রতীককে জয়ী করা ঈমানী দায়িত্ব এমন বক্তব্য এবং ধর্মের ব্যাখ্যা দিয়ে নির্বাচনের প্রচারণা চালানো সুস্পষ্ট আচরনবিধি লঙ্ঘন।

 

এ সময় মাহদী আমিন অভিযোগ করেন, একটি দলকর্তৃক যেসব এনআইডি সংগ্রহ করা হয়ে গেছে, সেগুলো ব্যবহার করে আর্থিক সুবিধার প্রলোভন দেয়া হতে পারে ভোটারদের। এই বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক হতে হবে।

 

যে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় তার সার্বভৌমত্বের অংশ -এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনসহ অন্যান্য বিষয়ে স্বাধীনভাবে কাজ করতে বিদেশি রাষ্ট্রগুলো হস্তক্ষেপ করবে না, এমন প্রত্যাশাও করেন।

 

মাহদী আমিন বলেন, নির্বাচনী ইতিহাসের দিকে তাকালে ছোটোখাটো অনেক ঘটনা হয়ে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হতে হবে। বিএনপি কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড সমর্থন করে না।

]]>
সম্পূর্ণ পড়ুন