দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া

১ দিন আগে
মহান আল্লাহ জোড়া মিলিয়ে রেখেছেন। প্রয়োজন শুধু খুঁজে নেয়ার ও দোয়া করার। বর্তমানে অনেক পরিবার সঠিক সময়ে বিয়ে দিচ্ছে না তরুণ-তরুণীদের। যার কারণে গুনাহে জড়িয়ে পড়ছেন অনেকেই।

সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতে হবে। প্রত্যেক নামাজের পর বেশি বেশি দোয়া পড়তে হবে। 


رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।) 

 

অর্থ: হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন। (সুরা ফুরকান, আয়াত: ৭৪)

 

আরও পড়ুন: সঠিক সিদ্ধান্তে পৌঁছতে যে দোয়া পড়বেন


হজরত মুসা আলাইহিস সালাম যখন খুব একাকি ও বিষণ্নতা অনুভব করতেন তখন তিনি এ আয়াতটি বেশি বেশি পাঠ করতেন। দ্রুত বিয়ের ক্ষেত্রে এ আয়াতের আমলটিও করতে পারেন। সুরা কাসাসের ২৪ নম্বর আয়াত- فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ (উচ্চারণ: ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির।)


এ ছাড়াও দ্রুত বিয়ে হওয়ার জন্য প্রতিদিন ১১ বার সুরা দোহা পড়া যেতে পারে। সুরা ইয়াসিন ও আল্লাহর ৯৯ নামও খুব কার্যকরী।

]]>
সম্পূর্ণ পড়ুন