আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তান ‘দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণের জন্য ইরানি নেতৃত্বকে রাজি করাতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে এবং সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে’।
তিনি বলেন, ‘মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ‘ইরানিদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে এবং কূটনীতি ও সংলাপের পথ অনুসরণ করছে’। তিনি আরও যোগ করেন যে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে আলোচনায় যোগ দেয়ার বিষয়ে ইরানের সিদ্ধান্ত ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।
বুধবার (২২ এপ্রিল) ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের দুই সপ্তাহ ব্যাপী যুদ্ধবিরতি শেষ হবে। পাক মন্ত্রীর মতে, বর্তমান যুদ্ধবিরতি ২২ এপ্রিল ভোর ৪:৫০ মিনিটে শেষ হওয়ার কথা। তিনি বলেন, কূটনৈতিক গতি বজায় রাখার জন্য যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে আলোচনায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য পাকিস্তান এরই মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকের জন্য সব আয়োজন সম্পন্ন করেছে। রাজধানী ইসলামাবাদে প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির এক সরকারি কর্মকর্তা।
আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প
কিন্তু ট্রাম্প চুক্তির বিষয়ে আশাবাদ জানালেও ইরান দ্বিতীয় দফার আলোচনায় যোগ দেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি। গত রোববার (১৯ এপ্রিল) হরমুজে একটি ইরানি জাহাজ যুক্তরাষ্ট্র আটক করার পর ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘পুনরায় আগ্রাসন’ করার অভিযোগ তুলে আলোচনায় যাবে না বলে জানায়।
এদিকে ইরানের সাথে কোনো চুক্তি না হলে সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুদ্ধবিরতির সময়টিকে তাদের সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে ব্যবহার করেছে এবং তার নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·