দেশের সমুদ্রসীমায় বহিঃশত্রুর আতঙ্ক নৌবাহিনীর ‘খালিদ বিন ওয়ালিদ’

৪ সপ্তাহ আগে
উত্তাল সাগর, নানা দুর্যোগ-দুর্বিপাকে দেশের জলসীমা রক্ষায় অবিচল বাংলাদেশ নৌবাহিনী। নেটওয়ার্কের বাইরে পরিবার-পরিজন ছেড়ে দেশের সমুদ্র সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছেন তারা। বাহিনীর সজাগ দৃষ্টি একদিকে যেমন সমুদ্র সম্পদ নিরাপদ করছে, অন্যদিকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করছে প্রায় ১ লাখ ১৯ হাজার বর্গকিলোমিটারের জলসীমা।

বহিঃশত্রু বা জলদস্যুদের জন্য এক আতঙ্কের নাম বাংলাদেশ নৌবাহিনীর সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ। দুই হাজার ৩৫০ টনের এ জাহাজটির ঘণ্টায় গতিবেগ ৪৮ কিলোমিটার। ত্রিমাত্রিক এ ফ্লিট থেকে আকাশে ১৮০, ভূমিতে ১৫ ও পানির নিচে ৭ কিলোমিটার দূরত্বে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বাংলাদেশের সমুদ্রসীমায় দিনরাত জাহাজটি নিয়ে সজাগ বাংলাদেশ নৌবাহিনী।

 

যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদের নেভিগেটিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সামিন ইয়াসার। রাস্তাবিহীন বিশাল সমুদ্রে তার কাজ নির্দিষ্ট গন্তব্যে জাহাজ পৌঁছানোর জন্য পথ খুঁজে বের করা, দিক নির্ণয় করা এবং সেই অনুযায়ী গন্তব্যে যাত্রা পরিচালনা করা।

 

পরিবার-পরিজন ছেড়ে উত্তাল সাগর, নানা দুর্যোগ-দুর্বিপাককে সঙ্গী করে দেশের জলসীমা রক্ষায় অবিচল সামিনসহ বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

 

আরও পড়ুন: নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

 

সামিন ইয়াসার বলেন, 

আমার দেড় বছর বয়সের একটা বাচ্চা আছে। ডিউটি শেষ করার পর নেটওয়ার্কের বাইরে থাকলে ফোনের গ্যালারিতে থাকা ছবিগুলো দেখি এবং স্মৃতিগুলো স্মরণ করি। আর নেটওয়ার্ক থাকলে ফোনেই কথা বলি।

 

জাহাজে কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা কী? নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের খোঁজখবরইবা কিভাবে নেয়া হয়, সেই বিষয়টি জানালেন লেফটেন্যান্ট কমান্ডার এম মহিউদ্দিন।

 

তিনি বলেন, 

নেটওয়ার্কের বাইরে গেলে পরিবারের চলার জন্য প্রাথমিক প্রস্তুতি থাকতে হবে। তাই নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার আগে আমাদের পরিবারকে জানিয়ে আসি। নেটওয়ার্কে আসার পর আবার আপডেট জানতে পারি। পরিবারের কোনো ইমার্জেন্সি হলে হেডকোয়ার্টারকে জানালে তারা আমাদেরকে জানায়। তখন আমরা ব্যবস্থা নিই।

 

‘গভীর সমুদ্রে আমাদের কোনো নাবিক অসুস্থ হয়ে গেলে আমাদের পেছনে হেলিকপ্টার আছে। তখন আমাদের হেডকোয়ার্টারকে জানালে হেলিকপ্টার এসে তাকে নিয়ে যায়। অথবা আমাদের জাহাজে বোট আছে, সেটা দিয়ে কোস্টের কাছে ছোট জাহাজে স্থানান্তর করি অথবা আমাদের বোটের সহায়তায় তাকে ল্যান্ডে পাঠিয়ে দেই’, যোগ করেন এম মহিউদ্দিন।

 

আরও পড়ুন: ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে পটুয়াখালীর চরাঞ্চলে নৌবাহিনীর টহল

 

বহিঃসমুদ্রে বাংলাদেশের জলসীমা প্রায় ১ লাখ ১৯ হাজার বর্গকিলোমিটার। স্থলসীমার তুলনায় যা প্রায় পুরো দেশের সমান। নৌবাহিনীর নিয়মিত টহলে নিরাপদেই আছে সেন্টমার্টিনসহ সমুদ্র সম্পদ।

]]>
সম্পূর্ণ পড়ুন