দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি তারেক রহমানের ধন্যবাদ

১ মাস আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) 'দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন'- এই শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় তিনি এই ধন্যবাদ জানান।


তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।


তিনি বলেন, আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।


আরও পড়ুন: গুলশান মডেল হাই স্কুলে ভোট দেবেন তারেক রহমান


বিএনপির চেয়ারম্যান আরও বলেন, আমি আবারও সম্মানিত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই। 

]]>
সম্পূর্ণ পড়ুন