দেশেই বিশ্বমানের উচ্চ শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

১৮ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, দেশেই বিশ্বমানের উচ্চ শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার। দেশের আয়ের বড় অংশ শিক্ষা খাত থেকেই আসা সম্ভব।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নের বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।


শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চ শিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু উচ্চ ফি দিয়েও মানসম্মত শিক্ষা না পাওয়ার অভিযোগ প্রায়শই ওঠে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এর সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেছেন।


এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সমন্বয় করে দেশের উচ্চ শিক্ষাকে শক্তিশালী করতে চায় সরকার।


আরও পড়ুন: কওমি শিক্ষা নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী


মাহদী আমিন বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চ শিক্ষাকে শক্তিশালী করা যেতে পারে।


আলোচনা অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আরও বেশি শিক্ষার্থী বান্ধব করতে কর মওকুফসহ বেশকিছু প্রস্তাব দেন বিশ্ববিদ্যালয় মালিকরা। 

]]>
সম্পূর্ণ পড়ুন