দেশে কোন জ্বালানির দাম কত?

৬ দিন আগে
ইরান যুদ্ধকে ঘিরে অস্থির জ্বালানির বিশ্ববাজার। যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সম্প্রতি দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), পেট্রল-অকটেনসহ বিভিন্ন জ্বালানির দাম বড় ব্যবধানে বাড়িয়েছে সরকার।

যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার। দাম ওঠা-নামার প্রভাবে বিভিন্ন ধরনের সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে অবশেষে শনিবার (১৮ এপ্রিল) রাতে দেশেও ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দর অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) থেকে পাম্পগুলোতে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।

 

এছাড়া প্রতি লিটার অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

 

গত ২ এপ্রিল ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বর্তমানে এই দামেই দেশে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। 

 

আরও পড়ুন: জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর, কোনটির লিটার কত?

 

একইদিন এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। বর্তমানে এই দামেই দেশে বিক্রি হচ্ছে অটোগ্যাস।

 

গত ১২ এপ্রিল ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা পুনর্নির্ধারণ করেছে বিইআরসি। এছাড়া গত ৭ এপ্রিল বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

 

এপ্রিল মাসের জন্য দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়। বর্তমানে এই দামেই দেশে জেট ফুয়েল বিক্রি হচ্ছে।

 

এপ্রিল মাসে জ্বালানির দাম
জ্বালানি দাম (লিটার)
পেট্রল ১৩৫ টাকা
অকটেন ১৪০ টাকা
ডিজেল ১১৫ টাকা
কেরোসিন ১৩০ টাকা
জেট ফুয়েল এ-১ (অভ্যন্তরীণ ফ্লাইট)  ২২৭ টাকা ৮ পয়সা
জেট ফুয়েল এ-১ (আন্তর্জাতিক ফ্লাইট) ১ দশমিক ৪৮০৬ ডলার
ফার্নেস অয়েল ৯৪ টাকা ৬৯ পয়সা
এলপি গ্যাস  ১ হাজার ৭২৮ টাকা (১২ কেজি)
অটোগ্যাস ৭৯ টাকা ৭৭ পয়সা
]]>
সম্পূর্ণ পড়ুন