শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে কালিরবাজার হেলিপ্যাড মাঠে উঠান বৈঠকে এসব কথা বলেন শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, ‘দেশটা একটা উচ্ছৃঙ্খলতার দিকে চলে গেছে। নির্বাচনের পর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ওপর ও মাইনরিটি সম্প্রদায়ের ওপর জানমালের হুমকি আসতে পারে। অনেকের ওপরে দেশ ছাড়ার হুমকিও আসতে পারে।’
আরও পড়ুন: মবের ভয়ে ক্ষুদ্র কারণে মনোনয়ন অবৈধ করেছে রিটার্নিং কর্মকর্তারা: শামীম হায়দার
জাতীয় পার্টি দেশের মানুষের পক্ষে কথা বলে জানিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এখন দেশটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা ৭১ এর পক্ষে, অপরটা বিপক্ষে। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল।’
তিনি বলেন, ‘মব আর নির্বাচন একসঙ্গে চলতে পারে না। তফসিল ঘোষণার পর মব হলে এটা রাষ্ট্রীয় ও নির্বাচন কমিশনের দুর্বলতা। জাতীয় পার্টি এ আসনে নির্বাচিত হলে কোনো ধর্মের, বর্ণের বা কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তিকে হয়রানি বা গ্রেফতার করতে দেয়া হবে না।’
আরও পড়ুন: সব দলই অন্য রাষ্ট্রের প্রতি মুখাপেক্ষী, তাই রাষ্ট্র বিনির্মাণ হচ্ছে না: জাপা মহাসচিব
তিনি আরও বলেন, ‘দেশে নির্বাচনের কোনো আমেজ নেই। কারও মুখে হাসি নেই। আমরা হাসিহীন একটা নির্বাচন করছি। জনসংখ্যার একটা বিরাট অংশকে বাদ দিয়ে নির্বাচন করলে এ ধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়; যা আমরা ২০১৪ সালে দেখেছিলাম।
উঠান বৈঠক শেষে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শামীম হায়দার পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন: ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোরুল ইসলাম লেবু, জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আবুল কালাম আজাদ, উদাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি দিজেন চন্দ্র রায়, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আমিন আহমেদ প্রমুখ।

৪ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·