দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিসহ নাসীরুদ্দীনের ৮ দফা নির্বাচনী ইশতেহার

৪ সপ্তাহ আগে
দুর্নীতি, চাঁদাবাজি, মাদক এবং অবৈধভাবে দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিসহ আট দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় ঐক্যের মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘোষিত ৮ দফা হলো:


১. শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিতকরণ: হাদি হত্যার বিচারের দাবিতে সংসদে চাপ প্রয়োগ করাই হবে প্রধান অঙ্গীকার।


২. চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ঢাকা-৮: চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও দখলের বিরুদ্ধে ওয়েবসাইট তৈরি করা হবে। সেখানে নাম গোপন করে অভিযোগ করা যাবে।


৩. সর্বজনীন স্বাস্থ্যসেবা: দালাল ও সিন্ডিকেট মুক্ত স্বাস্থ্যব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হবে৷ ডেঙ্গু, চিকুনগুনিয়া রোধে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে৷ মাতৃস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেয়া হবে। কুকুর ও অন্যান্য প্রাণিদের জন্য ভ্যাকসিন দেয়া হবে।


৪. বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা: সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার পাশাপাশি স্টার্টআপ তৈরির ব্যবস্থা নেয়া হবে। র‍্যাগিং বন্ধ করা হবে। শিক্ষার্থী নির্যাতন বন্ধ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায্য বরাদ্দ নিশ্চিত করব। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেয়া হবে। কো কারিকুলাম এক্টিভিটিস বৃদ্ধি করা হবে। শিশু ও তরুণদের বিকাশ নিশ্চিতে খেলার মাঠ রক্ষণাবেক্ষণ ও উদ্ধার করা হবে।


আরও পড়ুন: নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে: অভিযোগ নাসীরুদ্দীনের


৫. কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি: পল্টনে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে। চাকরিপ্রার্থী ও শিক্ষানবিশদের উন্নত সহায়তা দেয়া হবে।


৬. নাগরিকবান্ধব ও জনদুর্ভোগমুক্ত ঢাকা-৮: এলপিজি গ্যাস সংকট দূরীকরণে কাজ করব। যানজট ও জনভোগান্তি দূর করব। জন্ম নিবন্ধন পাসপোর্ট ও এন আইডি সেবা ভোগান্তি ছাড়াই প্রদানের ব্যবস্থা করব। সকল লাইসেন্স ও ট্যাক্সের কাগজ ভোগান্তি ছাড়াই তৈরি করা হবে। শ্রমজীবী হকারদের শৃঙ্খলার আওতায় আনবো। বিশুদ্ধ পানির ব্যবস্থা করব।


৭. আগামী প্রজন্মের জন্য উন্নত ঢাকা-৮: আধুনিক বর্জ্য ব্যবস্থা চালু করা হবে। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে পরিবেশ দূষণ রোধ করা হবে। বিল্ডিং কোড, অগ্নি নির্বাপক আইন প্রয়োগ করা হবে। না মানলে ব্যবস্থা নেয়া হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।


৮. জনতার এমপি, জনতার সেবক: ক্ষমতাকে এলিটদের কাছ থেকে বের করে এনে জনতার কাছে নিয়ে যাব। সরাসরি এমপির সঙ্গে যোগাযোগের জন্য হটলাইন সেবা চালু করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন