দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত একাধিক শিক্ষার্থী

১৫ ঘন্টা আগে
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা দিকে এফডিসির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

আরও পড়ুন: আমতলীতে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

 

ঢাবি শিক্ষার্থীদের বরাতে জানা যায়, বাসটি আগেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ক্ষণিকার একটি বাস আজ সকালে মগবাজার এলাকায় দুর্ঘটনায় শিকার হয়েছে। ডাকসু নেতারা হাসপাতালগুলোতে এসেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন।

 

ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, ক্ষণিকার একটি বাস আজ সকালে এফডিসির সামনে দূর্ঘটনায় শিকার হয়েছে। আমরা হাসপাতাল গুলোতে এসেছি এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন