২১৬ রানের লক্ষ্যে খেলতে নামা ভারত ভিসাখাপট্টনমে হেরেছে ৫০ রানে। ঘরের মাটিতে টি-টোয়েন্টিতে রানের হিসাবে এটা তাদের দ্বিতীয় বড় হার। মুল্লানপুরে গত বছর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ৫১ রানে। অন্যদিকে আগের তিন ম্যাচে হারা নিউজিল্যান্ড ভারতকে তাদেরই মাটিতে লক্ষ্য দিয়ে জেতা ম্যাচের সংখ্যাটাকে নিয়ে গেল পাঁচে। অন্য সবগুলো দল মিলিয়ে জয়ের সংখ্যাও মাত্র ৫।
রান পাহাড় হলেও ৮২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারতের জয়ের আশা টিকে ছিল দুবে যতক্ষণ মাঠে ছিলেন। ৬৩ রানে ৪ উইকেট যাওয়ার পর ক্রিজে নেমেছিলেন তিনি। প্রথম বলের মোকাবিলা করেই ১০১ মিটার লম্বা ছক্কা মারেন। ১২তম ওভারে ইশ সোধিকে পিটিয়ে একাই তুলেন ২৯ রান। ওই ওভারে ৩টি ছয়ের পাশাপাশি মারেন ২টি চার।
আরও পড়ুন: বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
দুবে ১৫ বলে ফিফটি পূর্ণ করেন। এটা ভারতের হয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম ফিফটি। এই তাণ্ডবের পরও ৭ ওভারে ভারতের দরকার ছিল ৮৭ রান। ভারত হয়তো জয়ের আশাই করছিল। দুবের আউটে আশা দুরাশায় রুপ দেয়। ১৫তম ওভারের শেষ বলে ম্যাট হেনরিকে সোজা খেলেছিলেন হার্শিত রানা। হেনরি বলে হাত ছোঁয়ালে সেটা স্টাম্পে চলে যায়, দুবে বাইরেই ছিলেন। রানআউট হয়ে ক্রিজ ছাড়তে হয় তাকে।
১৬তম ওভারে ১১ রান তোলা রানা ও রবি বিষ্ণু জুটির দুজনই আউট হন। সোধির ওভারে রানার ক্যাচ রাচিন রবীন্দ্র ও বিষ্ণুর ক্যাচ ধরেন মিচেল স্যান্টনার। ১৮তম ওভারে জাসপ্রিত বুমরাহকে ও পরের ওভারের চতুর্থ বলে কুলদীপ যাদবকে ফিরিয়ে ভারতকে অলআউট করে দেয় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজের স্কোর লাইন এখন ৩-১। থিরুভান্থাপুরামে শেষ ম্যাচটি আগামী ৩১ জানুয়ারি।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·