রোববার (১ মার্চ) ভোরে দুবাইয়ের গণমাধ্যম দফতর জানিয়েছে, ইরানের ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ফলে সেটি আর হোটেলে আঘাত হানতে পারেনি। হোটেলের বাইরের আগুন জ্বলতে দেখা গেছে। তবে সেটা ছিল সামান্য।
এদিকে জেবেল আলি বন্দরে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে দুবাইয়ের গণমাধ্যম দফতর। এতে বলা হয়, বন্দরের একটি বার্থে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায়।
এক্সে দেয়া পোস্টে জানানো হয়, মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই বাণিজ্যিক বন্দরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দুবাই সিভিল ডিফেন্সের দল কাজ করছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।
আরও পড়ুন: খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত
জেবেল আলি বন্দর পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় বন্দর। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি এখনো নিশ্চিত নয়।
গণমাধ্যম দফতর বলেছে, ২০২১ সালে বন্দরটিতে আগুন লেগেছিল। কিন্তু সেই সময়কার ভিডিও এখন অনেকে প্রকাশ করছেন। যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
জেবেল আলি বন্দর দুবাইয়ের পাম জুমেইরাহর পাশে অবস্থিত। পাম জুমেইরাহতে এরআগে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
তথ্যসূত্র: আল জাজিরা, আনাদোলু
]]>
৬ দিন আগে
৩







Bengali (BD) ·
English (US) ·