দুই মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিশোধন ক্ষমতা পুনরুদ্ধার করবে ইরান

৩ দিন আগে
ইরানে ইসরাইল-মার্কিন যৌথ হামলায় তেহরানের জ্বালানি অবকাঠামো ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। একের পর এক হামলার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের একজন ঊর্ধ্বতন তেল কর্মকর্তা। রোববার (১২ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

তিনি আরও বলেন, ইরান আশা করছে যে এক থেকে দুই মাসের মধ্যে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত শোধনাগার ও বিতরণ কেন্দ্রগুলোকে হামলার আগের ক্ষমতার ৭০-৮০ শতাংশে ফিরিয়ে আনা সম্ভব হবে।


তেল উপমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিফার স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে জানান, মেরামতের কাজ শুরু হয়েছে এবং লাভান শোধনাগারের একটি অংশ প্রায় ১০ দিনের মধ্যে পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে, এছাড়া অন্যান্য ইউনিটগুলোও পর্যায়ক্রমে চালু হবে।

 

আরও পড়ুন:যুদ্ধবিরতির পরও ইরানের তেল শোধনাগারে হামলা


সাক্ষাৎকারে আজিমিফার বলেন, ইরানের তেল শোধনাগার, সঞ্চালন লাইন, তেল ডিপো এবং বিমান জ্বালানি ভরার কেন্দ্রগুলো দেশের সব অংশে বারবার হামলার শিকার হয়েছে।


লাভান দ্বীপের একটি শোধনাগারসহ বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ অপসারণ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপনের জন্য দল মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। 

 

আরও পড়ুন:যুক্তরাষ্ট্র ইরানের তেল ও খার্গ দ্বীপ নিয়ে নিতে পারে: ট্রাম্প

 

২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইল একযোগে হামলা চালায়। কয়েক সপ্তাহের হামলায় তেহরানের জ্বালানী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন