দুই অধ্যাপকের নামে পোস্ট অফিসে এলো কাফনের কাপড়!

৩ দিন আগে
নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই সহকারী অধ্যাপককে লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা কাফনের কাপড় পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে। সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদের নামে স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পৃথকভাবে কাফনের কাপড় পাঠানো হয়।

বিষয়টি জানাজানি হলে শিক্ষক মহলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ভুক্তভোগী শিক্ষকরা জানান, এমন ঘটনা তাদের জন্য হুমকিস্বরূপ এবং তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কে বা কারা এ ধরনের কাজ করেছে, সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি।

 

এ বিষয়ে সংশ্লিষ্টরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পরিবার।

 

আরও পড়ুন: নাটোরে কৃষক হত্যায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন

 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মনজুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তদন্ত করে দোষি ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন