দীর্ঘদিন পর ঢাকার বাতাস নিয়ে সুখবর

৪ সপ্তাহ আগে
বিশ্বে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। গত ডিসেম্বর থেকেই মেগাসিটি ঢাকায়ও দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থেকেছে। তবে গত কয়েকদিন আগের তুলনায় দূষণের মাত্রা অনেকটা কমেছে। এরওপর গত শুক্রবার রাতের বৃষ্টির কারণে অনেকটা পরিষ্কার ঢাকার বাতাস।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান ২০তম। এই শহরের বায়ুমানের স্কোর ১০০। এই স্কোর মোটামুটি ভালো হিসেবে বিবেচিত করা হয়।

 

গত শুক্রবার তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৪তম। আর স্কোর ছিল ১২৪। এদিনেও ঢাকাবাসীর জন্য এই বাতাস ভালো ছিল। তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ছিল।

 

এদিকে মিশরের কায়রোর বাতাসের অবস্থা ভয়াবহ। শহরটি দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। আর বাযুমানের স্কোর ৪০৪, যা ওই শহরের জন্য ‘ঝুঁকিপূর্ণ’।

 

গতদিন তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের অবস্থান আজ দ্বিতীয়। শহরটির বায়ুমানের স্কোর ২২৮, যা খুব অস্বাস্থ্যকর। আর গতদিন তালিকার শীর্ষে থাকা দেশটির আরেকটি শহর করাচির অবস্থান আজ পঞ্চম। শহরটির বায়ুমানের স্কোর ১৬১। দূষণের মাত্রা কমলেও করাচির বাতাস অস্বাস্থ্যকর।

 

আরও পড়ুন: কালো মেঘে ঢাকা আকাশ, রাজধানীতে বৃষ্টি নিয়ে যে বার্তা

 

অন্যদিকে, ১৯২ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর। দেশটির আরেকটি শহর কলকাতার অবস্থান সপ্তম। এই শহরের স্কোর ১৫৮।

 

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

 

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

]]>
সম্পূর্ণ পড়ুন