এদিকে দুর্ঘটনার পর রেলওয়ে পরিবহন কর্মকর্তা ঢাকা মেহেদী হাসানকে প্রদান করে রেল বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। একইভাবে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে অপর একটি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে দুর্ঘটনা কারণে ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-সিলেট রেল পথে চলাচলকারী একাধিক যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশন আটকা পড়ে।দুর্ভান্তের পর বিকেল চারটার পর থেকে যাত্রীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এর আগে চট্টগ্রাম থেকে একটি জ্বালানী ডিজেলবাহী ট্রেন মোট ১৬টি বগি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা নামক স্থানে তেলবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাঁচটি ওয়েল ট্যাংকারের বগি রেল লাইন থেকে ছিটকে পরে। এসময় একটি ওয়েল ট্যাংকার রেল সেতু থেকে ছিটকে খালে পড়ে যায়। দুর্ঘটনার কারণে প্রায় ৫০০ মিটার রেললাইন দুমরে মুচরে যায়। এদিকে দুর্ঘটনার পর পর তেলবাহি ট্যাংকারা গুলো থেকে ডিজেল নির্গত হতে থাকে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তেল সংগ্রহ করার জন্য হুমরি খেয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরাও ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: লাইনচ্যুত হয়ে অয়েল ট্যাংকারের বগি খালে, তেল সংগ্রহ করছেন স্থানীয়রা
এদিকে দুর্ঘটনার পর এদিকে দুর্ঘটনা তদন্তে, রেলওয়ে পরিবহন কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া, হবিগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জোড়া ম্যাজিস্ট্রেট কে প্রধান করে ৫ সদস্যের আরেকটি কমিটি গঠিত হয়েছে। পাঁচ কার্য দিবসের মধ্যে জেলা প্রশাসকের বরাবর প্রতিবেদন দিতে বলা হয়। মাধবপুর
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বিষয়টি নিশ্চিত করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত ট্যাংকগুলোতে জ্বালানি তেল রয়েছে।
]]>
২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·