প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিনদিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির অংশ হিসেবে ভিসা দেয়া শুরু করেছে বাংলাদেশ।
বাংলাদেশ হাইকমিশনের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিষেবা শুরু হয়। এর আগে বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হয়, দেশটি ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।
গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সৃষ্ট পরিস্থিতিতে দ্বিপক্ষীয় কূটনেতিক সম্পর্কের অবনতির মধ্যে দুই দেশ ভিসা কার্যক্রম বন্ধ রাখে।
গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর ঢাকায় দুটি পত্রিকা অফিস এবং ছায়ানট ভবনে হামলা হয়। ওই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় একদল মানুষ।
আরও পড়ুন: ভারতীয় স্পাইসজেটের জন্য আকাশসীমা বন্ধ করলো বাংলাদেশ, কারণ কী?
ফলে ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করা হয় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম। পরদিন পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।
গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করে। ১৩ ফেব্রুয়ারি সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর ওইদিন বিকেলে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থনের দেয়ার কথা বলেন।
আরও পড়ুন: আল জাজিরার এক্সপ্লেইনার / বিল গেটস কেন মোদির এআই সামিট থেকে বেরিয়ে গেলেন
এরপর নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায় ঢাকা। তবে ‘এআই ইমপ্যাক্ট সামিটের’ কারণে তিনি শপথ অনুষ্ঠাতে আসতে পারবেন না বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়। তবে মোদির পরিবর্তে শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।
এর মধ্যে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে মত বিনিয়মকালে সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানান, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই ‘স্বাভাবিক পর্যায়ে’ ফিরবে। তার এই ঘোষণার পরের দিনই দিল্লিতে ভিসা ও কনস্যুলার সেবা শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·