শনিবার (১৮ এপ্রিল) রাতে ধামরাই ও দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী কবির শেখ ও শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অটোরিকশা চুরির উদ্দেশ্যেই সাইফুল ইসলামের অটোরিকশা ভাড়া করে তাকে তুরাগ এলাকায় নিয়ে যায় তারা। পরে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। গ্রেফতারদের মধ্যে কবির শেখ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যার নেপথ্যে কী, জানাল পুলিশ
র্যাব-১ কোম্পানি কমান্ডার মো. শহীদুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে এর আগেও অটোরিকশা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

৫ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·