দিনাজপুরে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আনন্দ মিছিল, পদবঞ্চিতদের সড়ক অবরোধ

২ দিন আগে
দিনাজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা ঘিরে একদিকে আনন্দ মিছিল, অন্যদিকে পদবঞ্চিত নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

রোববার (৩ মে) বিকেলে নতুন কমিটি ঘোষণার পর শহরে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। পদবঞ্চিত জেলা ছাত্রদলের একাংশ শহরের একাডেমি স্কুলমাঠে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা শহরের লিলির মোড় এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ থাকে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।


বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যারা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন না, তারাই অধিকাংশ পদ পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিবারের সন্তানদেরও কমিটিতে স্থান দেয়া হয়েছে বলে দাবি করেন তারা।


আরও পড়ুন: রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ


নতুন কমিটিতে স্থান পাওয়া কয়েকজনের বিরুদ্ধে সামাজিক অবক্ষয়ের অভিযোগও তোলেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

 

অন্যদিকে জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হয়ে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজয় মিছিলে অংশ নেন জেলা বিএনপি ‘র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, বিএনপি নেতা মুন্নাফ মুকুল, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।

]]>
সম্পূর্ণ পড়ুন