দাম কমে কত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?

২ সপ্তাহ আগে
সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে নতুন দামে। একইসঙ্গে নতুন দরে বিক্রি হচ্ছে রুপাও।

সবশেষ গত ৬ ফেব্রুয়ারি সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে যথাক্রমে মূল্যবান এই ধাতু দুইটির দাম ৭ হাজার ৬৪০ টাকা ও ১৭৫ টকা কমিয়েছে সংগঠনটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধাতু দুইটির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা কার্যকর হয়েছে শুক্রবার সকাল ১০টা থেকেই।


সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকায় বেচাকেনা হচ্ছে।

 

আরও পড়ুন: দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৭৬৪০ টাকা


চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৯ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।


এদিকে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।


চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৭ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৭ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

]]>
সম্পূর্ণ পড়ুন