প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। কুনিয়া ও শেস্কোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় লিভারপুল। সজোবোসজলাই ও কোডি গাকপোর গোলে সমতায় ফেরে অল রেডরা।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই নায়ক হয়ে ওঠেন কোবি মেইনু। শেষ দিকে তার গোলেই জয় নিশ্চিত হয় ইউনাইটেডের, আর তিন পয়েন্ট তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও নিশ্চিত করে তারা।
এই ম্যাচে এক পয়েন্ট পেলেই লক্ষ্য পূরণ হতো ইউনাইটেডের, কিন্তু জয় তাদের অর্জনকে আরও দৃঢ় করেছে। জানুয়ারিতে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ক্যারিকের অধীনে দারুণ ছন্দে রয়েছে দলটি। ১৪ ম্যাচে ১০ জয় তুলে নিয়ে তিন ম্যাচ হাতে রেখেই শীর্ষ পাঁচে অবস্থান নিশ্চিত করেছে তারা।
আরও পড়ুন: রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগে তুলে ক্যারিক বললেন, ‘আমি যা করছি, সেটা ভালোবাসি। এটি আমার জন্য একটি দারুণ অবস্থান এবং আমি যদি সম্পূর্ণ সততার সাথে বলি, তবে এটি বেশ স্বাভাবিকই মনে হচ্ছে।’
অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে লিভারপুলকে। রোববার (৩ মে) প্যালেসের বিপক্ষে বোর্নমাউথ জয় পাওয়ায় তাদের সঙ্গে ব্যবধান আরও বেড়েছে।

২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·