ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ‘থ্রি ইডিয়টস’ নতুন সিক্যুয়েল ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য তৈরির কাজ শেষ। নতুন এ সিনেমায় নির্মাতারা চতুর্থ ‘ইডিয়ট’ যোগ করার পরিকল্পনা করেছেন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, ‘থ্রি ইডিয়টস ২’-এ চতুর্থ ‘ইডিয়ট’ হিসেবে ভিকি কৌশলকে ভাবা হচ্ছে। ভিকিও জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি ও আমির খানের সঙ্গে সিনেমার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে।
ইতিমধ্যেই ভিকি, আমির এবং পরিচালক রাজকুমার হিরানির মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। ভিকি মৌখিকভাবে এ চরিত্রে অভিনয়ে রাজি হয়েছেন। এখন সব অভিনেতার শিডিউল শুটিংয়ের সময়সূচির সঙ্গে মিলে গেলেই শুরু হবে শুটিং।
নতুন সিনেমা ‘মহাবতার’-এর কাজ শেষ হলেই ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু করবেন ভিকি কৌশল। এই সিনেমার জন্য নতুন লুকে পর্দায় হাজির হবেন তিনি।
আরও পড়ুন: ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের কাজ শুরু, সুখবর দিলেন আমির
‘থ্রি ইডিয়টস’ সিনেমার পরিচিত মুখ আমির খানের মতো কারিনা কাপুর, আর. মাধবন ও শরমন যোশিকেও এবারের সিক্যুয়েলে একসঙ্গে দেখা যেতে পারে। নতুন গল্পের কাহিনিতে প্রায় ১০ বছর পরের ঘটনা তুলে ধরা হবে যা আগের সিনেমার গল্পের ধারাবাহিকতা বজায় রেখে এগোবে।
আরও পড়ুন: কেরালার জঙ্গলে রাশমিকা
প্রসঙ্গত, ২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তিন বন্ধুর শিক্ষাজীবন নিয়ে নির্মিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমায় মুখ্য তিন বন্ধুর চরিত্রে অভিনয়ে ছিলেন আমির খান, আর মাধবন ও শারমান যোশি। আমির খানের প্রেমিকা হিসেবে সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর। প্রেক্ষাগৃহে মুক্তির পরই সিনেমাটি দর্শকপ্রিয়তায় ঝড় তোলে বক্স অফিসে।
]]>
২১ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·