প্রতিবেদন মতে, পুলিশ জানিয়েছে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ থাইল্যান্ডের হাট ইয়াই জেলার একটি স্কুলে গুলি চালায় এক বন্দুকধারী। এরপর কয়েকজন শিক্ষার্থীকে জিম্মি করে সে। তবে শেষ পর্যন্ত বন্দুকধারীকে আটক করা হয়েছে এবং জিম্মি করা সকলকে মুক্ত করা হয়েছে।
প্রাদেশিক প্রশাসন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, সোংখলা প্রদেশের হাট ইয়াইয়ের পাতংপ্রাথানকিরিওয়াত স্কুলে বন্দুক নিয়ে প্রবেশ করে ১৮ বছর বয়সি এক যুবক। পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট উইচিয়ান সোবুন বলেছেন, ‘অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের একজন ছাত্র এবং একজন শিক্ষক।’
আরও পড়ুন: ইমরান খানের সঙ্গে আইনজীবীদের দেখা করতে দেয়ার নির্দেশ পাক সুপ্রিম কোর্টের
থাইল্যান্ডে বন্দুক সহিংসতা অস্বাভাবিক নয়, তবে খুব কম ঘটে। ২০২২ সালে একজন সাবেক পুলিশ কর্মকর্তা দেশটির পূর্বাঞ্চলে একটি নার্সারি স্কুলে বন্দুক ও ছুরি হামলা চালায়। ওই ঘটনায় ২২ শিশুসহ ৩৬ জন নিহত হন।

১ মাস আগে
৬







Bengali (BD) ·
English (US) ·