সরাসরি মধু ব্যবহারের নিয়ম-
১. মুখ ভালো করে পরিষ্কার করুন
২. ১–২ চা চামচ খাঁটি মধু নিন
৩. হালকা করে মুখে ম্যাসাজ করে লাগান
৪. ১৫–২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন
আরও পড়ুন: ত্বকের যত্নে তিসি ব্যবহার করলে কী হয় জানেন?
ত্বকের ধরন অনুযায়ী মধুর ব্যবহার
১. শুষ্ক ত্বক: মধু + দুধ/দই খুব ভালো কাজে দেয়। ১ চা চামচ মধু ও ১ চা চামচ দুধ বা দই ব্যবহারে ত্বক গভীরভাবে ময়েশ্চারাইজ হবে।
২. তৈলাক্ত ত্বক: মধু +লেবুর রস। ১ চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করলে অতিরিক্ত তেল কমায়, ব্রণ প্রতিরোধে সাহায্য করে।
৩. ব্রণপ্রবণ ত্বক: মধু + দারুচিনির সঙ্গে ১ চা চামচ মধু, এক চিমটি দারুচিনি গুঁড়া ব্যবহারে ব্রণের জীবাণু কমাতে সহায়ক। এটি স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায়।
আরও পড়ুন: গরমে তৈলাক্ত ত্বকের ৪ ভুল পরিচর্যা, কী করবেন?
কতবার ব্যবহার করবেন?
সপ্তাহে ২–৩ দিন যথেষ্ট। খুব সংবেদনশীল ত্বক হলে সপ্তাহে ১–২ দিন দিলেই হয়।
সতর্কতা-
১. সবসময় খাঁটি মধু ব্যবহার করুন
২. ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন
৩. লেবু বা দারুচিনি ব্যবহার করলে জ্বালা করলে সাথে সাথে ধুয়ে ফেলুন
]]>
১ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·