সোমবার (১৯ জানুয়ারি) রংপুরের কাউনিয়ার তিস্তা ব্রিজসংলগ্ন ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি বলেন, ‘এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং এতে বিনিয়োগ করবে চীন। বাংলাদেশ ও চীন উভয় দেশই প্রকল্পটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’
এ দিন সকালে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে তিস্তা ব্রিজ এলাকা পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত। এ সময় নদীভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণে চলমান ও প্রস্তাবিত কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করে পানি উন্নয়ন বোর্ড।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানের উপায় হলো প্রত্যাবাসন: চীনা রাষ্ট্রদূত
পরে তারা তিস্তা নদীতে নৌকা ভ্রমণ করেন। পরিদর্শন শেষে তারা দশ টুনুরঘাট এলাকায় যান এবং তিস্তা অববাহিকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বর্তমান সরকারের মেয়াদে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে না। তবে প্রকল্পটি যাচাই-বাছাইয়ের জন্য চীনে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শুরু না হলেও হতাশ হওয়ার কোনো কারণ দেখছেন না বলে জানান তিনি।
আরও পড়ুন: জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিনি আরও বলেন, প্রকল্পটি একটি বড় ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হওয়ায় এর প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষ আন্দোলন করে আসছেন। তাদের প্রত্যাশা সব ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আলো দেখবে।

৪ সপ্তাহ আগে
৬






Bengali (BD) ·
English (US) ·