তিস্তা নদীর ‘বৈরালি’ মাছ

১ সপ্তাহে আগে

তিস্তার বৈরালি মাছ সুস্বাদু হিসেবে খ্যাত। এটি মূলত স্বচ্ছ পানির মাছ, পাহাড় বেয়ে নেমে আসা নদী তিস্তা-ধরলায় এ মাছ পাওয়া যায়। বৈরালি মাছ সর্বোচ্চ ৬ থেকে ৭ ইঞ্চি বা ১০ সেন্টিমিটার লম্বা ও প্রস্থে প্রায় এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। যদিও যেসব ধরা পড়ে, তা আকারে একটু ছোট। রুপালি রঙের এই মাছের গায়ে ছোট ছোট আঁশ থাকে। এর পিঠের রং হালকা মেটে। মাছটিতে কাঁটা থাকলেও তা বেশ নরম। রংপুর অঞ্চলে তিস্তা নদীতেই বৈরালি মাছ বেশি পাওয়া যায়।

দুদিক থেকে দুজন কাঠি টেনে আনছেন জালের দিকে
বাকি দুজন জাল পাতছেন খানিক দূরে
জালের গোড়া বালুর নিচে পা দিয়ে ঠেসে ঢুকিয়ে দিচ্ছেন, যাতে মাছ বের না হয়
দুদিক থেকে টেনে আনা কাঠি এনে জালের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে, যাতে কাঠির টানে আসা মাছগুলো জালে ঢুকে পড়ে
সবাই মিলে জাল দ্রুত ভাসিয়ে উঁচু করছেন
ধীরে ধীরে ছোট করছেন জাল
জালে আটকা মাছ পাতিলে তুলছেন জেলে
পাতিলে টাটকা বৈরালি মাছ
সম্পূর্ণ পড়ুন