তারেক রহমানের শপথ অনুষ্ঠানে জুবাইদা ও জাইমা

২ সপ্তাহ আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে  শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সদস্যদের শপথ পড়ানো হয়েছে সকাল ১০টা ৪২ মিনিটে। 

 

এর আগে এ অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে উপস্থিত হন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।    

 

আরও পড়ুন: শপথ নিলেন তারেক রহমানসহ বিএনপির সংসদ সদস্যরা

 

বিএনপি-জামায়াতসহ সব দলের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে এসে উপস্থিত হয়েছেন। এরমধ্যে বিএনপি জোটের ২১২ জন এবং জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ ও ইসলামী আন্দোলনের একজন নির্বাচিত সদস্য রয়েছেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন